প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় আগুনে একটি গুদাম ও একটি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা একটার দিকে ধনিয়ালাপাড়ার একটি দোকানে আগুন লাগে। এতে একটি সারের গুদাম ও একটি মোটর পার্টসের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে একটা ২৫ মিনিটে আগুন নেভায়। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।