প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে একটি তুলার গুদামে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে তুলা ও তুলা তৈরির কাঁচামাল পোশাক কারখানার পরিত্যক্ত কাপড়। গুদামের মালিক রফিক ভূইয়ার দাবি, ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা। তাঁর গুদামে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তাঁর ধারণা উদ্দেশ্যমূলকভাবে গুদামে আগুন লাগানো হয়েছে।