প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে একটি স্পিনিং মিলের গুদামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় অবস্থিত আলভী স্পিনিং মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে মিল কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর সদস্যরা নাশকতা হিসেবে উল্লেখ করেছেন। কারণ, এক মাসে একই গুদামে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।