গুদামে আগুন, পুড়ল কম্বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গতকাল মঙ্গলবার এক কম্বল ব্যবসায়ীর গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার কম্বল পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হাজি গুলবর রহমান পৌর শহরের পূর্ব ঢাকা রোড এলাকায় রাবেয়া চালকলের গুদাম ভাড়া নিয়ে কম্বল মজুত ও বিক্রি করেন। গতকাল সকাল ছয়টার দিকে গুদামে আগুন দেখতে পান এলাকাবাসী। নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেনি। গুলবর রহমান বলেন, শত্রুতা করে কেউ তাঁর গুদামে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি