প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে একটি গুদামে অগ্নিকাণ্ডে চার শ মণ পাট ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের এক পাট ব্যবসায়ীর গুদামে এ ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আরামনগর বাজারের পাট ব্যবসায়ী আলী আকবরের পাট গুদামে গতকাল ভোর সাড়ে ছয়টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা খবর পেয়ে সেখানে আসেন। তাঁরা তিন ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পাট গুদামে রাখা পাট ব্যবসায়ীর চার শ মণ পাট পুড়ে গেছে। আলী আকবর দাবি করেন, আগুনে তাঁর ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।