গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু ভাজাবুনিয়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে তাঁদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।আটক ব্যক্তিরা হলেন ওবাই ছু (৪০) ও অং থি (৩৮)। তাঁরা মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরের বাসিন্দা।তুমব্রু বিজিবি সীমান্ত চৌকির (বিওপি) সুবেদার মোহাম্মদ আলী জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ঘোরাফেরা করার সময় মিয়ানমারের ওই দুই আদিবাসী নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা বলছেন, শ্রমিক হিসেবে কাজ করার জন্য তাঁরা বাংলাদেশে ঢুকেছেন। এ ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত নাসাকার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।