গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে নোয়াখালীতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরের টাউন হল মোড়ে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী প্রেসক্লাবের সামনে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে। দুটি কর্মসূচিতেই গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোজাম্মেল হক, সাবেক কমান্ডার ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মো. শাহজাহান প্রমুখ।
একই সময়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে আয়োজক সংগঠনের জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খালেদ মোশাররফ প্রমুখ বক্তব্য দেন।
দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে বক্তারা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।