গুপ্তহত্যা প্রতিরোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তিনটি স্থানে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানায়, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শহর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নালিতাবাড়ী বাজার, তারাগঞ্জ মধ্যবাজার ও তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।