গুপ্তহত্যা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গুপ্তহত্যা বন্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ‘চেতনা-৭১’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মারুফুজ্জামান, মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, সংগঠনের সদস্য রেজাউল করিম, স্কুলশিক্ষক সিজার রহমান, ব্যবসায়ী লোকনাথ রায় প্রমুখ। বক্তারা দেশে একের পর এক গুপ্তহত্যা বন্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া বক্তারা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।