গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করে বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার নগরের পিকচার প্যালেস মোড়ে ‘চেতনা ৭১’ ও ‘নিডস’ নামের দুটি সংগঠন এ মানববন্ধন করে।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আকতার মিতুসহ বিভিন্ন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত বিচারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকারকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের ভেতরে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্য দেশের কোনো সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।