গুপ্তহত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশবিরোধী জোট গুপ্তহত্যা চালাচ্ছে। তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কিন্তু তা হতে দেওয়া হবে না। গুপ্তহত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ওসমান গনি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম।