প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে নরসিংদীর মনোহরদী পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে মনোহরদী পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রিয়াশীস রায়, পৌর মেয়র আমিনুর রশীদ, মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন, আইনজীবী সঞ্জয় কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে নাটোরের খ্রিষ্টান মুদি দোকানি সুনীল গোমেজ, ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনন্দ গোপাল, পাবনার অনুকূল আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যার বিচারের দাবি জানানো হয়।