গুপ্তহত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে সন্ত্রাসী হামলার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে নিশানা করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব প্রমুখ। বক্তারা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। গুম-খুন বন্ধে সরকারকে কঠোর হতে হবে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।