গুপ্তহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গুম ও গুপ্তহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা শহরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে শহর, সদর উপজেলা, সরকারি কলেজ ও সোনাপুর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জেলা জামে মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তারা সারা দেশে গুম ও গুপ্তহত্যার জন্য বর্তমান সরকারকে দায়ী করে বলেন, মানবতাবিরোধী এ অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান ও জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নিজাম, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী, সাইফউদ্দিন আজাদ প্রমুখ।অন্যদিকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বাজার এলাকায় মিছিল-পরবর্তী এক সমাবেশে বক্তারা আন্দোলনের মাধ্যমে এ সরকারকে প্রতিহত করার আহ্বান জানান।জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহমেদ, যুগ্ম সম্পাদক সামছুদ্দোহা, মো. নোমান, জহিরুল ইসলাম প্রমুখ।