গুপ্তহত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির গণমিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ বুধবার গণমিছিল করবে বিএনপি। গুপ্তহত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও সরকারের নির্যাতনের প্রতিবাদে দলটি এই কর্মসূচি পালন করবে।ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা আড়াইটায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে গণমিছিলে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।