গুম, খুন, সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, গুম, খুন ও সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখা।অন্যান্য দাবির মধ্যে রয়েছে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা ইত্যাদি। গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, সিপিবি সদস্য মাসুক আহমদ, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আবদুল মতিন চৌধুরী ও ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আহমদ আফরোজ।