গুম-খুনের প্রতিবাদে জাপার মানববন্ধন ৮ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম-খুনের প্রতিবাদে জাতীয় পার্টি ৮ মে মানববন্ধন করবে। আজ রোববার জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলো কে এ কথা জানান।
বাবলু বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুম-খুনের নিন্দা জানায়। পার্টি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মানববন্ধনের কর্মসূচি হাতে নিয়েছে।
জাপার মহাসচিব বলেন, ‘চেয়ারম্যান স্যার যেভাবে গুম-খুনের নিন্দা জানিয়েছেন, সেভাবে আর কোনো নেতা নিন্দা জানাননি। এরশাদ শ্রমিক পার্টির সমাবেশে সরকারের উদ্দেশে প্রশ্ন করেছেন “আর কত লাশ চাই? জানি না কে কখন গুম হয়ে যাই”।’