গুম, খুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের প্রতিবাদে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বইঠা দিয়ে ছয় নেতা-কর্মী হত্যার বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে ২৮ অক্টোবর হত্যার শিকার নেতা-কর্মীদের জন্য দোয়ার কর্মসূচি দেওয়া হয়েছে।