গুমাইবিলের সাতটি স্কিমে সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য পরিশোধ নিয়ে মতানৈক্য হওয়ায় চট্টগ্রামের শস্যভান্ডার গুমাইবিলে সেচ সরবরাহে স্থাপিত সাতটি স্কিমে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ। ফলে বিলের দুই হাজার একর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে।কৃষকেরা জানান, শুষ্ক মৌসুমে বোরো আবাদে সেচ সরবরাহের জন্য গুমাইবিলের উত্তরাংশে সাতটি স্কিম রয়েছে। এসব স্কিমে বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপিত দুটি ট্রান্সফরমার গত বছরের মাঝামাঝি চুরি হয়। এ ট্রান্সফরমারের মূল্যবাবদ দুই লাখ ছয় হাজার ৫০০ টাকা দাবি করে পল্লী বিদ্যুৎ সমিতি, যা নিয়ে মতানৈক্য হওয়ার পর বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না। ফলে সেচ সরবরাহ বন্ধ থাকায় বোরো চাষ করতে পারছেন না কৃষকেরা। স্কিম পরিচালকেরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপকের পরামর্শে অর্ধেক টাকা মওকুফের শর্তে এক লাখ তিন হাজার ২৭৫ টাকা পরিশোধ করা হয়। টাকা মওকুফের জন্য আবেদনও করা হয়। কিন্তু ওই টাকা পরিশোধ ছাড়া এখন বিদ্যুৎ-সংযোগ না দেওয়ার কথা বলেন তিনি। নিরুপায় হয়ে টাকা পরিশোধে সমঞ্চত হলেও দ্বিতীয়বার চুরি হওয়ায় ওই টাকা পরিশোধের অঙ্গীকারনামা নেওয়ার চেষ্টা করেন, যা দিতে রাজি নন স্কিম পরিচালকেরা। এতে বিদ্যুতের অভাবে স্কিম চালু করা সম্ভব হচ্ছে না।