প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী অভিযোগ করেছেন, দুই বছর পেরিয়ে গেলেও সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। এমনকি ইলিয়াস আলী গুমের ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার বা রিমান্ডে নেয়নি সরকার।
সিলেটের বিশ্বনাথে গতকাল রোববার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তাহসিনা এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য তাহসিনা বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় প্রমাণ হয়েছে, দেশে গুম-খুনের রাজত্ব কারা কায়েম করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন।