গুরুতর অসুস্থ ড. এমাজউদ্দীন হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৮ ডিসেম্বর মধ্যরাতে হঠাত্ অজ্ঞান হয়ে পড়েন ৮২ বছর বয়স্ক এই অধ্যাপক। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিউমোনিয়া ও কিডনি জটিলতায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।