গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা
কুড়িগ্রামের তিন পৌরসভায় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় র্যা ব, বিজিবি ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছিল পৌরসভার বিভিন্ন এলাকা। দুপুরে মাঠের স্কুল এলাকায় দাঁড়িয়ে ৩ নম্বর ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী রোস্তম আলী অভিযোগ করেন, ‘আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। রিটার্নিং আফিসারকে অভিযোগ করেছি।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, এখানকার তিন পৌরসভায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভার ২৩টির মধ্যে ২০টি, নাগেশ্বরীর ২২টির মধ্যে ১৩টি ও উলিপুরের ১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি ঝুঁকিপূর্ণ।
কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা আখতার হোসেন আজাদ বলেন, ‘এখানে নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
জেলা নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতি কেন্দ্রে ১৭ জন আনসার, সাতজন পুলিশ, প্রতি পৌরসভায় সাতজন ম্যাজিস্ট্রেট, সদরে বিজিবি দুই প্লাটুন ও অন্য দুই পৌরসভায় এক প্লাটুন করে এবং র্যা বের একটি করে টিম থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবি ও র্যা বের স্ট্রাইকিং টিম হিসেবে রাখা হবে।