গুরুত্বপূর্ণ পদ শূন্য, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একাধিক কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনের দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার বাসিন্দাদের।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী, সওজের সহকারী প্রকৌশলী, বন বিভাগের বন কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কাননগো, অতিরিক্ত উপজেলা প্রকৌশলীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনসাধারণের কাজে বিরাট সমস্যা হচ্ছে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনছারুজ্জামান গুরুত্বপূর্ণ দাপ্তরিক পদে কর্মকর্তার পদ শূন্য থাকার কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে।