প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে গত বুধবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বানে গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার। পরে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষর্থীরা এতে অংশ নেন।