গুরুদাসপুর থেকে অপহূত দুই ব্যবসায়ী মধুপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া দুই গরু ব্যবসায়ীকে শুক্রবার রাতে র্যাব সদস্যরা টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশমাইল এলাকা থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওছার ওরফে সাগর (২৭) নামে এক যুবককে আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামের শফিকুল ও ইয়াছিন খামারু গরু কেনার জন্য ৫০ হাজার টাকা নিয়ে বের হন। তাঁরা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাগর তাঁদের গরু বিক্রি করার কথা বলে টাঙ্গাইলের মুধুপুর বনের ভেতরে নিয়ে যান। সেখানে হত্যার ভয় দেখিয়ে সাগর তাদের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন। মুঠোফোনে শফিকুল তাঁর বড় ভাইদের টাকা আনার জন্য বলেন। পরে শফিকুলের ভাইয়েরা বিষয়টি র্যাব-১২-এর অধিনায়ক লে. মাহমুদকে জানান।গত শুক্রবার রাত ১০টার দিকে লে. মাহমুদের নেতৃত্বে টাঙ্গাইলের মধুপুরের বন থেকে শফিকুল ও আতাহারকে উদ্ধার এবং সাগরকে আটক করা হয়। শনিবার রাতে র্যাব তাঁকে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় সোপর্দ করে। এ ঘটনায় শফিকুলের শ্বশুর আতাহার সরদার গতকাল রোববার গুরুদাসপুর থানায় সাগরসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।