গুরুদাসপুর সমাজসেবা কার্যালয়ে ৭টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা সমাজসেবা অফিসে কর্মকর্তাসহ সাতটি পদ শূন্য থাকায় এখানে মাঠকর্মীরাই অফিস চালাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আফাজ উদ্দিন গত বছরের মার্চ মাসে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাইয়েজিদ হোসেন ওয়ারেছী এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও অফিস করেন কালেভদ্রে। অন্যদিকে মাঠ তত্ত্বাবধায়কের পদ তিন বছর, অফিস সহকারীর পদ এক বছর, বার্তাবাহক পদ এক বছর এবং ইউনিয়ন সমাজকর্মীর তিনটি পদ প্রায় পাঁচ বছর শূন্য রয়েছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসভার বয়স্ক-ভাতা বিতরণ করছেন একজন মাঠকর্মী। অফিস সহকারীর কাজ করছেন প্রেষণে আসা এক মাঠকর্মী। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ মাজেদা ইয়াসমীন বলেন, ‘খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’ নাটোর জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে অসংখ্যবার সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’