গুরুদাসপুর হাসপাতাল এক্স-রে যন্ত্রটি নষ্ট আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি আট মাস ধরে নষ্ট। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বেশি টাকায় এক্স-রে করাতে হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছরের পুরোনো একটি এক্স-রে যন্ত্র দিয়ে রোগীদের এক্স-রে করা হচ্ছিল। মাঝেমধ্যে ছোটখাটো সমস্যা হলে তা ঠিকঠাক করে চালানো হতো। কিন্তু গত নভেম্বর থেকে যন্ত্রটি বিকল। হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান নীলচাঁদ জানান, যন্ত্রটির কন্ট্রোল বক্সে ত্রুটি রয়েছে। এ কারণে ফিল্ম নষ্ট হয়ে যাচ্ছে।