প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা কান্দিপাড়া গ্রামে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। এতে তাঁর দুটি ঘর, দুটি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে গেছে। তোফাজ্জলের ছোট ভাই মামুন বলেন, তিনি ছাড়া অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগে। উত্তাপে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার দেন। পরে গ্রামের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।