গুরুদাসপুরে ইউএনওসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসার বরখাস্ত হওয়া সুপার বজলুর রশিদকে বেতন দেওয়ায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল সরদার বাদী হয়ে গত ২৬ আগস্ট নাটোরের সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক, বরখাস্ত হওয়া সুপার বজলুর রশিদ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার।
তবে বজলুর রশিদ দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তে সত্যতা মেলেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বজলুর রশিদকে বিধিসম্মতভাবে বরখাস্ত করা হয়নি। ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি মাদ্রাসার সুপারের বেতন-বোনাস বিলে সই করেছেন। কেউ মামলা করলে তাঁর কিছু করার নেই।