গুরুদাসপুরে এক বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় সোহাগ রানা (১৭) নামের এক তরুণকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন ওই রায় দেন। গতকাল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয় ব্যক্তিরা সোহাগ রানাকে আটক করে পুলিশে দেয়। সোহাগ রানা শহরের কালান্দর মহল্লার মোজাহার আলীর ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।