গুরুদাসপুরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী বাস্তুলতলা মোড়ে গত শনিবার রাতে হাফিজুর (৩৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গুরুদাসপুর হাসপাতালের চিকি ৎ সক মোস্তাফিজুর রহমান বলেন, হাফিজুরকে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এ ছাড়া হাতুড়ি দিয়ে পেটানোর কারণে তাঁর নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছে। হাফিজুরের চাচা ইয়ার উদ্দিন বলেন, শনিবার রাত আটটার দিকে হাফিজুর মোটরসাইকেলে করে সিধুলী গ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে বাস্তুলতলা মোড়ে প্রতিপক্ষ শাহজাহান শাহের নেতৃত্বে মফিজ, কেরামসহ ১০-১৫ জনের একটি দল হাঁসুয়া, চায়নিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে হাফিজুরকে ঘেরাও করে। তাঁরা হাফিজুরকে সেখানকার একটি দোকানে আটকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে।হাফিজুরের বাবা সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, ছেলে সুস্থ হলেই মামলা করা হবে।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাহজাহান শাহ ও মফিজ কথা বলতে অপারগতা প্রকাশ করেন। করতে আসেনি। তবে শুনেছি, সেখানে একটি ঘটনা ঘটেছে।’