গুরুদাসপুরে ট্রাক চাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাকের চাপায় বাবু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার কাছিকাটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বাবু উপজেলার রানীগ্রামের সাধু ফকিরের ছেলে।বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই ইসলাম জানান, সকাল সাতটার দিকে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে বাবু বাইসাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানালে বনপাড়ায় চালকসহ ট্রাকটি আটক করা হয়।