গুরুদাসপুরে ট্রাকচাপায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় ফারুক হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ‘উপজেলার চাঁচকৈড়-কাছিকাটা’ সড়কের মশিন্দা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফারুক কাছিকাটা বাজারে চা বিক্রেতা আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক মহসীনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফারুক একটি সাইকেলে চড়ে বাড়ি থেকে চাঁচকৈড় বাজারে যাচ্ছিল। মশিন্দা বাজারের কাছে মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে ফারুককে চাপা দেয়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফারুক মারা যায়। ট্রাকটির মালিক চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসেন।
গুরুদাসপুর থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর চাঁচকৈড় বাজার থেকে চালক মহসীনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।