গুরুদাসপুরে পাঁচ পরিবার দেড় মাস বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে পাঁচটি পরিবার দেড় মাস ধরে বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিয়েও কাজ হচ্ছে না।
বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্যমতে, গত ২৮ মে ঝড়ে ওই গ্রামের একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়। আরেকটি তার সাঈদ ও তাঁর ভাই ইয়াদুল শাহ কেটে তাঁর বাড়িতে গচ্ছিত করে রাখেন। এতে আফাজ শাহ, সাইদ শাহ, কাজলি পারভিন, আহাদ আলী ও খয়বর আলীর পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগে আবেদন করেন। ৫ জুন বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ দিতে গেলে প্রতিবেশী আবু সাঈদ ও তাঁর ভাই ইয়াদুল শাহ বাধা দেন। এর পর থেকে পরিবারগুলো বিদ্যুৎ-বঞ্চিত রয়েছে।
তবে আবু সাঈদ ও ইয়াদুল শাহ দাবি করেন, তাঁদের জায়গার ওপর দিয়ে তাঁরা বিদ্যুতের লাইন টানতে দেবেন না।