গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চরপিপলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে খেতের সেচ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোটরটি পড়ে ছিল। রোববার ওই কৃষক জমিতে সেচ দেওয়ার জন্য মোটরটি চালু করতে যান। কিন্তু মোটরের বিদ্যুৎ সংযোগের তারে ত্রুটি ছিল। তা ওই কৃষকের জানা না থাকায় মোটর চালু করা মাত্রই পুরো মোটর তড়িতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মুমূর্ষু অবস্থায় তাঁকে গুরুদাসপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কৃষক হাবিব চরপিপলা গ্রামের আফতাব ব্যাপারীর ছেলে। তাঁর স্ত্রী ও আলিফ (৬) নামের এক সন্তান রয়েছে।