গুরুদাসপুরে ব্যালট ছিনতাই, সংঘর্ষ
ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারা ও সংঘর্ষের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউপির ৪ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত রানার (ঘোড়া) সমর্থকদের সংঘর্ষ হয়। এ কারণে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
চাপিলা ইউপির নওপাড়া কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু জাফর মিয়ার সমর্থকেরা দুপুর ১২টার দিকে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারেন। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ২০-২৫টি ব্যালটে সিল মারা হয়। সেগুলো বাতিল করা হয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল কবির বলেন, দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়েছেন। তবে এ অভিযোগ সত্য নয়।