গুরুদাসপুরে মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের বিস্তার রোধ এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পৌর মেয়র শাহনেওয়াজ আলী ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন।সকাল ১০টায় শহরের প্রধান সড়কে মানববন্ধন শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন পৌর মেয়র, এমদাদুল হক মোল্লা, আলাল শেখ, আতিকুল ইসলাম, খয়বর আলী, তহিদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, গুরুদাসপুরে মাদক সেবনের কারণে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ছে; দেখা দিয়েছে পারিবারিক কলহ। পরিবার সামাজিক মর্যাদা হারাচ্ছে। মাদকের বিস্তারে তরুণ, কিশোর ও যুবসমাজ বিপথগামী হচ্ছে। বাধ্য হয়ে সচেতন মানুষ রাস্তায় নেমেছে।