গুরুদাসপুরে সুরের লহরিতে 'রবীন্দ্রসন্ধ্যা'

নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্রসন্ধ্যা। ‘তুমি সুন্দর মেঘমালা তুমি আমার সাধের সাধনা’ উত্তরবঙ্গের শিল্পী আবুল হাসেমের এ গান দিয়েই শুরু রবীন্দ্রসন্ধ্যা। মহান বিজয় দিবসের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত।
অনুষ্ঠানটির আয়োজনে ছিল গুরুদাসপুর শিল্পকলা একাডেমি ও গুরুদাসপুর উপজেলা প্রশাসন। স্থানীয় শিল্পকলা একাডেমি ও কিশোর–কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকেরাই ছিলেন অনুষ্ঠানের শিল্পী। রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রু. ক. তুহিন আব্বাসির সঞ্চালনায় ওই অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
রবীন্দ্রসন্ধ্যায় গান পরিবেশন করেন টেলিভিশন ও রাজশাহী বেতারে গান গাওয়া গুরুদাসপুরের শিল্পী আবুল হাশেম, রাজশাহী বিশ্বব্যিদালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করা শিল্পী গুরুদাসপুর কিশোর–কিশোরী ক্লাবের আহ্বায়ক মঈনুল হোসেন, সংগীত শিক্ষক ও লালন একাডেমির সাধারণ সম্পাদক মো. আবু শামীমসহ, তুষি, শ্রাবণী খাতুন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. নাহিদ হাসান খান, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. মাজেম আলী মলিন, নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা ইন্সট্রাক্টর মো. আবদুল গফুর, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্ট প্রমুখ।
চিতই আর ভাপা পিঠা রবীন্দ্রসন্ধ্যার মাধুর্যতা বাড়িয়ে দিয়েছিল।