গুরুদাসপুরে স্ত্রীর চুল কেটে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে যৌতুকের দাবি মেটাতে না পারায় কামরুন্নাহার (২০) নামের এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন তাঁর স্বামী জসিম। ঘটনা গোপন রাখতে মঙ্গলবার থেকে স্ত্রীকে ঘরে আটকে রাখেন তিনি। গতকাল বুধবার বিকেলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেপ্তার করে জসিমকে।