গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া গ্রামে গতকাল রোববার একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রিফাত (১০) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। রিফাত ধানুড়া ফকিরপাড়া গ্রামের খন্দকার বদর উদ্দিনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ট্রাক্টরচালক জাহাঙ্গীর ওই গ্রামের মুসা ফকিরের পুকুর থেকে মাটি ভর্তি করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করেন। গতকাল সকালে মার্টি ভর্তি করে ট্রাক্টর নিয়ে যাওয়ার পথে রিফাত ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক। চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল আলম বলেন, রিফাতের পরিবার মামলা করতে অনীহা প্রকাশ করায় স্থানীয়ভাবে আপস করা হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হচ্ছে।