গুরুদাসপুরে ৩০ যুগলের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গতকাল বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত পরিবারের ৩০ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। উপজেলার পামপাথুরিয়া কেজি স্কুল মাঠে এই গণবিয়ের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির (কেজেআরসি) নাটোর শাখার উদ্যোগে এ গণবিয়ের আয়োজন করা হয়।স্বাবলম্বী হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে বর-কনেকে রিকশা, ভ্যান ও কাপড় সেলাই করার যন্ত্র দেওয়া হয়েছে। বিয়েতে যৌতুক না দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই বিয়ের আয়োজন করা হয়। এতে কেজেআরসির বাংলাদেশ কার্যালয়ের মহাপরিচালক গাজী মো. জহিরুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহামঞ্চদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমীন, চাপিলা ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।