গুরুদাসপুরে ৩৩১ হেক্টর জমির আমন পানির নিচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টি ও বন্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩৩১ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এ উপজেলায় আমন ধান বেশ ভালো হয়। এ কারণে এবার অনেক কৃষক জমিতে আমন ধানের চারা রোপণ করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপজেলার খুবজীপুর বিয়াঘাট ও মশিন্দা ইউনিয়নের নিচু এলাকায় রোপা আমন ধান পানিতে ডুবে গেছে। বন্যা দীর্ঘস্থায়ী না হলে আশা করি, কৃষকদের তেমন ক্ষতি হবে না।’