গুরুদাসপুরের গণহত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১৭ এপ্রিল। দুপুর ১২টা। একসঙ্গে ১৬ জনকে চোখ-হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। নাটোরের গুরুদাসপুর পৌরসভার উত্তরনাড়ী বাড়ি এলাকায় চালানো হয় এই গণহত্যা। 
গণহত্যার পর নিহত ব্যক্তিদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয় হানাদার বাহিনী। কিন্তু গণহত্যায় নিহত ওই ১৬ জনের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। সংরক্ষণ করা হয়নি তাঁদের গণকবরও।
এ ব্যাপারে গুরুদাসপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফারুক আহম্মেদ বলেন, নিহত ব্যক্তিরা গণহত্যার শিকার। তাই মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম নেই।