গুরুদাসপুরের পল্লিতে শিকলবন্দী হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে দুই মাস আগে আটক করা হয় হনুমানটিকে। শিকলে বেঁধে রাখা, খাদ্যাভাব আর শীতের কারণে এটি নিস্তেজ হয়ে পড়ছে। চলনবিলবেষ্টিত বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ভিটাপাড়া গ্রামের সাইদুর রহমান ২০ ডিসেম্বর দলছুট ওই হনুমানটি এলাকার একটি গাছ থেকে আটক করেন। এর পর থেকে তাঁর বাড়িতেই রয়েছে। শিকল পরানোর কারণে হনুমানের গলায় ক্ষতের সৃষ্টি হয়েছে।সাইদুর রহমানের মা জানান, প্রতিদিন এটিকে আপেল, কলা ও পাউরুটি খেতে দেওয়া হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কোনো লোক এর খোঁজ নিতে যাননি।গুরুদাসপুর উপজেলা বন কর্মকর্তা মো. বজলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের একজন লোক হনুমানটি আনতে গেলেও গ্রামের মানুষের অনুরোধে রেখে আসা হয়েছে। সাইদুর রহমান হনুমানটিকে পালন করবেন বলে জানানোর পর হনুমানটি আর আনা হয়নি।