গুলশান ইয়ুথ ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষ-১৪২২ বিদায় উপলক্ষে ঘুড়ি উৎসব, নাগরদোলা, পুতুলনাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশান ইয়ুথ ক্লাব৷ আজ বুধবার বিকেলে গুলশান ইয়ুথ ক্লাব খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ এই ক্লাবের অনুষ্ঠান কর্মসূচি অনুযায়ী বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‘ঐ নতুনের কেতন ওড়ে’ শীর্ষক ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে৷ এ ছাড়া বেলা তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নাগরদোলা, সন্ধ্যা ছয়টায় পুতুলনাচ, পৌনে সাতটায় গুলশান ইয়ুথ ক্লাবের শিশুশিল্পী ও গীতাঞ্জলির পরিবেশনায় সংগীত ও নৃত্য, রাত সাড়ে আটটায় বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আলোক প্রজ্বলন ও দিনব্যাপী সুবিধাবঞ্চিতদের ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে৷ কাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ উপলক্ষে সকাল আটটায় একই মাঠে বুলবুল ললিতকলা একাডেমির (মহাখালী শাখা) পরিবেশনায় বাংলা বর্ষবরণ সংগীত, সকাল সাড়ে আটটায় ‘এসো হে বৈশাখ’ শীর্ষক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি|