গুলশান ক্লাবের সভাপতি ইরসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ইরসাদ হোসেন। গত রোববার অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন। কার্যনির্বাহী পদে নির্বাচিত সদস্যরা হলেন আখতার জাহান আহমেদ, সাজেদুর সিরাজ, মো. আবদুর রউফ, তারেক রহমান, দেওয়ান শামীম আফজাল, সৈয়দ আল ফারুক, এস এ এম এম মাহবুবুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।