গুলশান লেক থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান লেক থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে জখমের চিহ্ন ছিল। তবে তার মৃত্যু দুর্ঘটনাজনিত, না হত্যা—এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। গুলশান থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের শাহাবুদ্দিন পার্কের পাশে লেকের পানিতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মৃতের বয়স আনুমানিক ১৫ বছর। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।