গুলশান সোসাইটির নিরাপত্তা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ভেতরে চলাচলের জন্য নিবন্ধিত ২০০ রিকশার মালিক ও চালকদের নিয়ে একটি নিরাপত্তাবিষয়ক কর্মশালা করেছে গুলশান সোসাইটি। গতকাল শনিবার গুলশান লেক পার্কের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কর্মশালায় প্রায় ৭০০ রিকশাচালক ও মালিক উপস্থিত ছিলেন। গত ১ জুলাই হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশান এলাকায় ২০০ বিশেষ রঙের নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়। গতকালের কর্মশালায় এসব রিকশাচালক ও মালিককে নিরাপত্তাবিষয়ক বনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় গুলশান সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদা, মহাসচিব ওমর সাদাত, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি