গুলশান স্কুল অ্যান্ড কলেজে ৫ কেন্দ্রে ভোট পড়েছে ৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে ভোট পড়েছে ৩ শতাংশ। এসব কেন্দ্রে মোট ১১ হাজার ৬৮৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৬ জন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, ৬১ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন মোট ২ হাজার ৯৫ জন। ভোট পড়েছে ১২২টি। ৬২ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৮২ জন, ভোট পড়েছে ৬৯টি।  ৬৩ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৪০২ জন, ভোট পড়েছে ২৭টি।  ৬৪ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৪১০ জন, ভোট পড়েছে ২০টি এবং ৬৫ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৩০১ জন, ভোট পড়েছে ১৩৬টি।