গুলশান হামলা: হাসনাতের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে হামলায় গ্রেপ্তার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক খণ্ডকালীন শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, মামলার আসামি হাসনাতের পক্ষ থেকে আজ আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেন।

আদালত সূত্র বলছে, এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাসনাত জামিন আবেদন করলেও তা নাকচ হয়। গত ১৩ আগস্ট হাসনাতকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তদন্তকারী কর্মকর্তা হাসনাত করিমকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত হাসনাত করিমকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সেদিন হাসনাতের আইনজীবীরা জামিনের আবেদন করলে তা আদালতে খারিজ হয়ে যায়। ৩ আগস্ট গুলশানে আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করার কথা জানায় পুলিশ।
গত ১ জুলাই রাতে ওই বাসা থেকেই পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। এই হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরে ওই পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।